৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:১৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


বিএনপি মহাসচি বের সাথে বৈঠক করেছেন জাপানের নতুন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৩
বিএনপি মহাসচি বের সাথে বৈঠক করেছেন জাপানের নতুন রাষ্ট্রদূত


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন জাপানের নতুন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার সকাল ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাত হয়। সাক্ষাতকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ছিলেন। প্রায় ঘন্টাব্যাপী এই সাক্ষাতে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, নির্বাচনী ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

বৈঠকের পর সাংবাদিকদের কাছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘ জাপানের নতুন রাষ্ট্রদূত কিছুদিন আগে বাংলাদেশে এসছেন। উনি আমাদের সাথে কার্টিসি কল(সৌজন্য সাক্ষাত) করতে এসেছেন।”

 

‘‘ স্বাভাবিকভাবেই ... বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব, পার্টনারশীপ অনেক পুরনো, বাংলাদেশ-জাপান ওয়ান অব দ্য টপ পার্টনারশীপের মধ্যে তারা সবার উপরে, বাইলেটারেলি জাপানের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক সবার উপরে। জাপানের অনেক বিনিয়োগ বাংলাদেশে আছে, তাদের ব্যবসায়ীরা বিনিয়োগ করছে, সরকারের অবকাঠামোর প্রজেক্টগুলোতে জাপান বিনিয়োগ করছে। সতুরাং জাপান বাংলাদেশের সম্পর্ক অনেক দীর্ঘ, দেশ হিসেবে জাপান বাংলাদেশের মানুষের কাছে খুব একটি গ্রহনযোগ্য দেশ। সেজন্য বাংলাদেশ-জাপান সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।”

 

বিএনপির শাসনামলে জাপানের ব্যাপক বিনিয়োগের কথাও তুলে ধরেন সাবেক বানিজ্য মন্ত্রী।

 

তিনি বলেন, ‘‘ আমরা যখন ক্ষমতায় ছিলাম প্রচুর বিনিয়োগ জাপান থেকে এসেছে, প্রচুর অবকাঠামোগত বিনিয়োগ বাংলাদেশে সেসময়ে হয়েছে। আমাদের সময়ে মুক্তবাজার অর্থনীতি যেটা শুরু করেছিলাম তারপর থেকে জাপানের সাথে সস্পর্ক বাংলাদেশের অনেক বেশি বেড়ে গেছে।”

 

এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘‘ সেজন্য তারা(জাপান) দেখতে চায় সরকার বদল হলেও তা(সম্পর্ক) অব্যাহত থাকবে। বাংলাদেশের সার্বিক নির্বাচনী ব্যবস্থা, বর্তমান মানবাধিকার যেগুলো নিয়ে আজকে সবার কনসার্ণ, স্বাভাবিকভাবে তাদেরও কনসার্ণ থাকার কথা, তারা জানতে চাচ্ছে.. বাংলাদেশে কি হচ্ছে, আগামীতে কি হতে যাচ্ছে, আগামী দিনে বাংলাদেশ কোথায় যাচ্ছে...। এটা তারা বুঝার চেষ্টা করছেন।”

 

‘‘ বেসরকারিখাতে অনেক বড় বিনিয়োগ আছে তাদের, সরকারের অবকাঠামোতে আছে.. এই গুলো স্বাভাবিকভাবে আমাদের আজকে আলোচনায় এসেছে।”

 

আপনরা কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘‘ বাংলাদেশে যা হচ্ছে তাই আমরা তুলে ধরেছি।”

 

‘সেগুলো বলা যাবে কিনা’ প্রশ্ন করা হলে আমির খসরু তা বলতে অপরাগতা প্রকাশ করেন।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ ইতিমধ্যে গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের সদিচ্ছা ব্যক্ত করেছে। সুতরাং জাপান তো আলাদা কোনো দেশ না। সবাই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য।”

 


শেয়ার করুন