২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৪:৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


মহিউদ্দিন দেওয়ানের জামিন লাভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
মহিউদ্দিন দেওয়ানের জামিন লাভ মহিউদ্দিন দেওয়ান


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান গত ১৪ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কুইন্স কোর্ট থেকে জামিন পেয়েছেন। এ সময় কোর্টে তার স্ত্রী, ছেলে, ভাই জসিম, বন্ধু কাজি তোফায়েল ইসলাম, মফিজুল ভূইয়া রুমি, বাবু, তপন, কেনেডি ও আযম উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, পুলিশের নির্দেশ অনুসারে মহিউদ্দিন দেওয়ান কুইন্সের ১১০ পুলিশ প্রিসেংকটে গেলে তাকে গত ১২ জুলাই বুধবার সন্ধ্যা পৌনে ৯টায় আটক করা হয়। মহিউদ্দিন দেওয়ানের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, পুলিশ তার বাসায় গিয়ে প্রিসিংকটে দেখা করার নির্দেশ দেয়। এ সময় মহিউদ্দীন দেওয়ান বাসায় ছিলেন না। খবর পেয়ে ২ ঘণ্টার মধ্যে তিনি প্রিসিংকটে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সৈয়দ এনায়েত আলী, কাজি তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, জেড আলম নমি ও হারুন ভুঁইয়া। প্রিসিংক্টে যাবার সঙ্গে সঙ্গে তাকে পুলিশ আটক করে।

গ্রেফতারের দিন বুধবার রাতেই মহিউদ্দিন দেওয়ান অসুস্থবোধ করেন। সকালে তাকে এলমহার্স্ট হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ২টার দিকে তাকে আবার পুলিশ প্রিসিংক্টে আনা হয়। তার পরিবার কোর্টে নিয়ে জামিনের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কোর্টের সিরিয়াল না পাওয়ায় জামিন প্রক্রিয়া বিলম্ব হচ্ছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় পানির বোতল ছুড়ে মারা, হুমকি প্রদান এবং চেয়ার মারাকে কেন্দ্র কোষাধ্যক্ষ নওশাদ হোসেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ানের বিরুদ্ধে ৯ জুলাই রাতে মামলা দায়ের করেন। সেই মামলায় মহিউদ্দিন দেওয়াকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন