০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রাক-পর্যালোচনা নির্বাচনী টিম বাংলাদেশে যাচ্ছে : পিটার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৩
অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রাক-পর্যালোচনা নির্বাচনী টিম বাংলাদেশে যাচ্ছে : পিটার পিটার হাস


আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রাক পর্যালোচনা নির্বাচনী টিম বাংলাদেশে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গত ১ আগস্ট মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।

পিটার হাস বলেন, প্রাক পর্যালোচনা (প্রি-অ্যাসেসমেন্ট) নির্বাচনী দলে থাকবে ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট এবং ইন্টারন্যাশনাল ইন্সটিটিউটের বিশেষজ্ঞরা। নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে যাদের অগাধ অভিজ্ঞতা রয়েছে। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন দেখতে চায়। যাতে বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। এর আগে মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। যা বেলা ১২টা ৪০ মিনিটে শেষ হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: আহসান হাবিব ও ইসি সচিব মো: জাহাংগীর আলম।

এর আগে গত বছরের ৮ জুন সিইসির সঙ্গে সাক্ষাৎকালে পিটার হাস বলেছিলেন, তারা এমন একটি সাধারণ নির্বাচন চান, যার মাধ্যমে বাংলাদেশিরা স্বাধীনভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারবে।

শেয়ার করুন