২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৩:১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


সুজন আহমেদের সেলফি ক্লাব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
সুজন আহমেদের সেলফি ক্লাব


সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন প্ল্যাটফর্ম ’সেলফি ক্লাব’ গড়ে তুলেছেন নিউইয়র্কে বসবাসকারী সিলেটের বিয়ানীবাজারের তরুণ উদ্যোক্তা সুজন আহমেদ। এক যুগেরও বেশি সময় ধরে তিনি নিউইয়র্কে অনলাইনভিত্তিক ‘মীম টিভি’ নামে একটি কমিউনিটি টেলিভিশন পরিচালনা করছেন। এর আগে গড়ে তোলেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘মিডিয়া এন্টারটেইনমেন্ট এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’ সংক্ষেপে ‘মীম’। আইপি বক্স এবং স্মার্ট টিভির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ‘মীম টিভি’ দেখতে পান। সুজন আহমেদের রয়েছে নিজস্ব ওটিটি প্লাটফর্ম ‘কেবল নেটওয়ার্ক’।

সুজন আহমেদ শখের বশেই তথ্য যোগাযোগ মাধ্যমের অভ্যন্তরীণ তথ্য সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী। এই আগ্রহ থেকেই গত ছয় মাসের প্রচেষ্টায় তিনি দাঁড় করিয়েছেন ‘সেলফি ক্লাব’। আলাপচারিতায় বলেছেন, বন্ধুত্ব তৈরি ও সেলফি তোলা এখনকার তরুণ প্রজন্মের সাবক্ষণিক শখ। এই শখকে পেশায় রূপান্তরিত করার অনেক ফিচার রয়েছে ‘সেলফি ক্লাবে’। অন্য যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে এর কিছু ভিন্নতাও রয়েছে। একজন গ্রাহক ব্যবহার শুরু করলেই পর্যায়ক্রমে তা জানতে পারবেন। সুজন আহমেদ বলছেন, শুধু ব্যক্তিগত তথ্য ও আনন্দ বিনোদনের আদান প্রদান নয়, পণ্য ও প্রতিষ্ঠানের প্রসার ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের। এক্ষেত্রে পৃথিবীর দেশে দেশে বাণিজ্যের ক্ষেত্রে যেমন বাংলাদেশি প্রতিষ্ঠানের পৃথক বৈশিষ্ট্য রয়েছে, ‘সেলফি ক্লাব’ এর ক্ষেত্রেও বিষয়টি তাই। এই প্রতিষ্ঠানটি সমাজিক মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায়। যদিও পৃথিবীর প্রচলিত বহু সংখ্যক ভাষায় এর প্রচ্ছদ পৃষ্ঠা ও সুযোগ সুবিধার আইকনগুলো সয়ংক্রিয়ভাবে অনুবাদের ব্যবস্থা রয়েছে।

শিগগিরই গুগল প্লে স্টোর ও অ্যাপেল এর অ্যাপ স্টোর থেকে সেলফি ক্লাবের অ্যাপ ডাউনলোড করা যাবে। এখন ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেলফি ক্লাবে নিবন্ধন করা যাচ্ছে। ঠিকানা: www.selficlub.com

শেয়ার করুন