১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৪:৫৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বাংলা সাহিত্য পরিষদের সাহিত্য আসর অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৩
বাংলা সাহিত্য পরিষদের সাহিত্য আসর অনুষ্ঠিত সাহিত্য আসরে কয়েকজন


‘কবি আসাদ চৌধুরী ছিলেন এক বাতিঘর’ বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসরের মুখ্য আলোচক কবি ও গীতিকার ইশতিয়াক রুপু তার আলোচনায় কথাগুলো বলেন। সভায় কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। গত ৮ অক্টোবর রোববার সন্ধ্যায় মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটির হলব্রুক অ্যাভিনিউয়ের অস্থায়ী কার্যালয়ে ‘বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র নিয়মিত সাহিত্য আসর সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি জাফর ওবায়েদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ৮০-এর দশকের সাড়া জাগানো কবি, ছড়াকার ও সাংবাদিক হেলাল উদ্দীন রানা। স্বরচিত লেখা পাঠ পর্বে অংশ নেন রম্য লেখক হারান কান্তি সেন, কবি সঞ্জয় দেব ও কবি হোসাইন মোহাম্মদ কামরুল প্রমুখ। উপস্থিত সব লেখক লেখা পাঠে অংশ নেন এবং প্রতিটি লেখার ওপর আলোচনা হয়।

শেয়ার করুন