০৮ জুন ২০২৬, সোমবার, ১১:৩৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


সাংগঠনিক কর্মশালা উদীচী যুক্তরাষ্ট্রের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৩
সাংগঠনিক কর্মশালা উদীচী যুক্তরাষ্ট্রের উদীচীর কর্মশালায় নেতৃবৃন্দ


গত ১৪ অক্টোবর শনিবার জ্যামাইকায় উদীচী যুক্তরাষ্ট্র সংসদের এক সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কর্মশালা পরিচালনা ও আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হালিমা নূর পাপন। তিনি উদীচীর লক্ষ্য উদ্দেশ্য, কর্মসূচি, গঠনতন্ত্র নিয়ে আলোচনা ছাড়াও দেশে মৌলবাদের উত্থান এবং বাংলা কৃষ্টি-সংস্কৃতির সংকট নিয়ে কথা বলেন। উদীচীকে আরো গঠনমূলক কর্মসূচি নিয়ে কার্যক্রম চালানোর মাধ্যমে মানুষকে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালা পর্বের শেষে আগামী ১৯ নভেম্বর কুইন্স প্যালেস উসাইডে দিনব্যাপী উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি নিয়ে আলোচনা এবং দায়িত্ব বণ্টন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করে তুলতে প্রচার ও যোগাযোগ বৃদ্ধির জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। উভয় সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলীম উদ্দীন এবং সভাপতিত্ব করে সভাপতি সুব্রত বিশ্বাস।

শেয়ার করুন