১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৪:৫৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা


বীর মুক্তিযাদ্ধা, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল গত ৪ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত মাহফিলে দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মওলানা আবু সাদেক। এতে সংক্ষেপে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, সাদেক হোসেন খোকার জামাতা বিশিষ্ট রাজনীতিবিদ ড. ইফতেখার আহমেদ বিজয়, সংগঠনের আহ্বায়ক আবদুস সবুর, মোশারফ হোসেন সবুজ, সংগঠনের সদস্য সচিব মাকসুদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, বাদশা হোসেন, ফারুক হোসেন মজুমদার, তারিক চৌধুরী দিপু, আতিকুল আহাদ, আবুল কাসেম, মিজানুর রহমান মিজান, এ জি এম জাহাঙ্গীর আমানত হোসেন আমান প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জাফর তালুকদার, মন্জুর মোর্শেদ, মাজহারুল ইসলাম মিরন, সাইদুর রহমান ডিউক, কাজী আমিনুল ইসলাম স্বপন, আল আমিন সুমন, আবুল কালাম, সেলিম আহমেদ, বাদল মির্জা, আশরাফুজ্জামান আশরাফ, মনিরুল ইসলাম মনির, এম এ সিদ্দিক পাটোয়ারি, মোহাম্মদ সেলিমসহ অনেক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন