৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০১:৫৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


জাতিসংগের মানবাধিকারবিষয়ক হাইকমিশন
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য মুক্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য মুক্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি হিসেবে দেখছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে বিদেশে জরুরি চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তির আহ্বান জানিয়েছেন। ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই চিঠি পাঠান ভলকার টুর্ক।


চিঠিতে ভলকার টুর্ক বলেন, ‘আমি তাঁকে (খালেদা জিয়া) মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আপনার (শেখ হাসিনা) সরকারের প্রতি আহ্বান জানাই; যাতে তিনি দেশের বাইরে জরুরি ও বিশেষ চিকিৎসা করাতে পারেন।’


ভলকার টুর্কের ওই চিঠিতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তি দুই পক্ষের রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। অবৈধভাবে বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে আটক করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান ভলকার টুর্ক।
এভাবে আটক করা হলে তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

শেয়ার করুন