১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৫:৪১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


রোববার ভোর ৬টা থেকে অবরোধ শুরু টানা ৪৮ ঘন্টার
চতুর্থদফা অবরোধের প্রাক্কালে ৪ যাত্রীবাহি গাড়ীতে আগুন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৩
চতুর্থদফা অবরোধের প্রাক্কালে ৪ যাত্রীবাহি গাড়ীতে আগুন


বিএনপি ও তাদের মিত্রদের চতুর্থদফা অবরোধ শুরুর প্রাক্কালে রাজধানীতে ৪টি গাড়ীতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এসব যাত্রীবাহী যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে অর্থাৎ ১ ঘন্টার ব্যাবধানে এসব গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে এসব তথ্য জানা গেছে।  রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এর

১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নাম্বার) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এদিকে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাত ৯টার দিকে যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।


এদিকে রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের জয়দেবপুরের যুগীতলা এলাকায় একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
চতুর্থদফা অবরোধ শুরু হবে রোববার ভোর ৬টা থেকে চলবে অনাবরত ৪৮ ঘন্টা।

শেয়ার করুন