২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৬:২৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


জমকালো আয়োজনে নিউইয়ার সেলিব্রেশন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৪
জমকালো আয়োজনে নিউইয়ার সেলিব্রেশন বক্তব্য রাখছেন এটর্নি মইন চৌধুরী


গত ২১ জানুয়ারি রবিবার জ্যাকসন হাইট উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট। অনুষ্ঠানটির আয়োজনে ছিলো এনওয়াই মিউজিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বসবাসরত সকল শ্রেণীপেশার প্রবাসী বাঙালি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মুখরোচক বাঙ্গালী খাবারের আয়োজন। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়অ শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, নূরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী, ডা. সারয়ার হাসান, ডা. বানালী হাসান, ইঞ্জিনিয়ার খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীবসহ অনেকেই। বিদেশী হাই আফিসিয়াল ও কমিউনিটি এক্টিভিস্টের মধ্যে ছিলেন সাগির খান, ভেন্ডি লি, জগজিত সিং প্রমুখ।

বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন, সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এই রকম অনুষ্ঠান দরকার আছে। যাতে করে সংস্কৃতি ও আনন্দ দুটোই হতে পারে। গিয়াস আহমেদ, নুরুল আজিম, ডা. হাসানসহ সকলেই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন ও কমিউনিটি বিনির্মাণে এ এনআরবিসি টিভি পথচলাকে সাধুবাদ জানান।

মনমাতানো গান দিয়ে দর্শকের মন আকৃষ্ট করে রাখেন স্থানীয় শিল্পী নাজু, রানু নেওয়াজ, কৃষ্ণা তিথি, প্রেমা, অনব, রিয়া, জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল। এছাড়াও কবিতা আবৃত্তি করেন জামান বাবু। পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন সঞ্চালক নওসিন এবং তাকে সহযোগিতা করেন শান্তনো।

শেয়ার করুন