১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


নিউইয়র্ক পুলিশে দুই বাংলাদেশি আমেরিকান কর্মকর্তার পদোন্নতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৪
নিউইয়র্ক পুলিশে দুই বাংলাদেশি আমেরিকান কর্মকর্তার পদোন্নতি পুলিশ কমিশনারের সঙ্গে দুই পুলিশ কর্মকর্তা


নিউইয়র্ক সিটির পুলিশ প্লাজায় গত ২৬ জানুয়ারি সকালে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট আলী ও লেফটেন্যান্ট রাজু চৌধুরী। পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এই পদে পদায়ন পেয়েছেন। উল্লেখ্য, বিশ্বের অন্যতম চৌকস ডিপার্টমেন্ট হচ্ছে এনওয়াইপিডি।

বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরি হয়েছে। এই দুই জনের পদোন্নতিতে বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।

অন্যদিকে পদোন্নতিতে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুল সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন এ কে এম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসিক মালিক অভিনন্দন জানিয়েছেন। তাদের এই অর্জন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত বলে জানান তারা। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপার ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট শেখ আহমেদ, বাপার নেতৃবৃন্দ, বাপার সদস্য সার্জেন্ট হাসান আলীসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।

শেয়ার করুন