৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জ্যাকসন হাইটসে অ্যাংকর ট্রাভেলসের যাত্রা শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
জ্যাকসন হাইটসে অ্যাংকর ট্রাভেলসের যাত্রা শুরু জ্যাকসন হাইটসে অ্যাংকর ট্রাভেলস


নিউইয়র্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে অ্যাংকর ট্রাভেলসের ৩য় শাখার কার্যক্রম শুরু হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দোয়া ও মোনাজাতের মাধ্যমে বাংলাদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির অনাড়ম্বর যাত্রা শুরু হয়। ডাইভারসিটি প্লাজা সংলগ্ন সাবওয়ে আসা-যাওয়ার পথেই ৭৩-০৫, ৩৭ রোড, লোওয়ার লেভেল (স্টোর # ৩) এ প্রতিষ্ঠানটির অবস্থান।

অ্যাংকর ট্রাভেলসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এ এস এম মাঈন উদ্দিন পিন্টু প্রতিষ্ঠানটির সাফল্যের জন্য সবার সহযোগিতা কামনা করে জানান, পেশাদারিত্বের সঙ্গে দেশ বিদেশে ভ্রমণে এয়ার টিকেটসহ একই প্রতিষ্ঠান থেকে মানি ট্রান্সফার এবং হোম মর্টগেজ করা যাবে। সানমান গ্লোবালের মাধ্যমে অ্যাংকর ট্রাভেলসে বসেই দেশে অর্থ প্রেরণ করা যাবে। এছাড়া বাড়ি কেনার জন্য মর্টগেজ ওয়ার্ল্ড ব্যাংকার্সের মাধ্যমে গৃহঋত। তিনি বলেন, কমিউনিটিতে আমাদের সুনাম রয়েছে, সেই সুনাম আমরা ধরে রাখতে চাই। আমাদের এখানে বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশে ভ্রমণের জন্য টিকেট পাওয়া যাবে এবং অধিক রেটে অর্থ প্রেরণ করা যাবে।

উন্নত গ্রাহক সেবাই অ্যাংকর ট্রাভেলসের একমাত্র অবলম্বন। যে কারণে আমরা ইতিমধ্যেই কমিউনিটির বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছি। তিনি বলেন, গ্রাহকদের সুবিধার্থেই আমরা জ্যাকসন হাইটসে তৃতীয় শাখা করেছি। তিনি ক্রেতাদের সরাসরি ৬৩১-৭৭৪-০৪০৯, ৯২৯-২৯৬-০০০৬ এবং ৫১৬-৮৫০-১৩১১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন