৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:৫৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মাগুরা জেলা সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৪
মাগুরা জেলা সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত বক্তব্য রাখছেন চেয়ারম্য্যন কাজী আজিজুল হক খোকন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন মাগুরা জেলা সোসাইটির সাধারণ সভা এবং সদস্য সংগ্রহের অনুষ্ঠান গত ৫ মে বিকালে অনুষ্ঠিত হয়। জ্যাকমসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়াওম্যান কাজী আজিজুল হক খোক। মহাসচিব মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ, মোহাম্মদ তাহাজ্জত হোসেন। অনুষ্ঠানের শুরুতেই প্রবাসে মাগুরার যারা মৃত্যুবরণ করেছেন তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চেয়াওম্যান কাজী আজিজুল হক খোকন এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তাহাজ্জত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তন্মি সুলতানা, উৎপল দত্ত, বাহারুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, নিলুফা বেগম ও নাজনীন নীহার প্রমুখ।

চেয়াওম্যান কাজী আজিজুল হক খোকন বৃষ্টির মধ্যেও সবাইকে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা প্রবাসী মাগুরাবাসীর সুখে-দুঃখে পাশে দাঁড়াবো। সুখ এবং দুঃখ আমরা ভাগাভাগি করে সামনের দিকে এগিয়ে যাবো। তিনি সবাইকে সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান।

অন্য বক্তারা এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ-আলোচনা করেন। তারা বলেন, এটা আমাদের প্রাণের সংগঠন। এই সংগঠনের সঙ্গে আমরা আছি এবং থাকবো। অনুষ্ঠানের শুরুতেই সদস্য সংগ্রহ করা হয়।

শেয়ার করুন