০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৯:৫৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২৪
ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না


সবাই কম বেশি জানেন, কেন বাংলাদেশের সবচেয়ে পুরোনো এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দলের করুন পরিণতি হলো। কেন বঙ্গবন্ধুর কন্যার  নেতৃত্বের দল কিভাবে স্বৈরাচারী হয়ে উঠলো? বিস্তারিত বর্ণনার প্রয়োজন নেই। ছাত্র জনতার নেতৃত্বে গণবিস্ফোরণের মূল ঘোষণা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা।  সকল মত এবং বিশ্বাসের শান্তিপূর্ণ সহ অবস্থান। তবে কেন বঙ্গবন্ধু জাদুঘর পুড়িয়ে দেয়া হলো। জাতির পিতার মৃত্যুদিবসে আগত অনুরাগীদের হেনস্তা করা হলো ?

শ্রদ্ধা জানাতে আসা কয়েকজনকে বিবস্ত্র করে লুঙ্গি ডান্স করানো হলো। একজন প্রবীণ মানুষকে কানে ধরে ওঠবস করানো হলো। বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে জাতির জনককে অপমান করা হচ্ছে। মহান স্বাধীনতাকে স্বাধীনতার স্মৃতিগুলোকে ধ্বংস করা হচ্ছে? এগুলো কিছুই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কেন বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে শান্তিপূর্ণ ভাবে শোক পালনের সুযোগ দেয়া হলো না?

অবাক লাগে অন্তর্বর্তী কালীন সরকার বা সেনাবাহিনী কেন বিশেষ গোষ্ঠীকে নিবারণ করছে না। তাহলে পতিত সরকার এবং ছাত্র জনতার পার্থক্য কোথায় ? আমি অধম হলে তুমি কেন উত্তম হবে না। সবাইকে মনে রাখতে হবে চিরদিন কারো সমান যায় না। হানিমুন সময় শেষ হবে। সড়কে আন্দোলন এবং দেশ পরিচালনা দুটি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ।

ইদানিং দেখছি প্রতিটি সংস্থায় বর্ণ চোরা গোষ্ঠী সাধু সেজে সংস্কার মিশনে নেমেছে। সরকারকে তাড়াহুড়ো না করে সবার অতীত বিবেচনায় নিয়ে পরিবর্তন করতে হবে। আশা করি বড় ধরণের সংকট সৃষ্টির  আগেই সরকার পরিস্থিতি সামাল  দিবে। দেশটি কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়েছে। স্বাধীনতা কারো দয়ার দান নয়। আর প্রাণের এ দেশটাকে সেভ করার জন্য বাংলাদেশের প্রতিটা স্থান ও দেশের বাইরে যে যেখানে রয়েছেন সবাই যে যার সাধ্য মতে লড়াই করে আসছেন। ফলে এসব ভুলে গেলে চলবে না।  ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না।

শেয়ার করুন