৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৪
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের


টেষ্টে পাকিস্তানকে হারানো যাচ্ছিল না। এবার সে স্বপ্ন পূরন। তাও পাকিস্তানের মাটিতেই। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে রোববার  বাংলাদেশ ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে।

টেস্ট ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ। এছাড়াও টেস্ট ফরম্যাটে প্রথমবারের মত পাকিস্তানকে হারালো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ বারের মোকাবেলা ১২টি হার ও ১টি ম্যাচ ড্র করেছিলো টাইগাররা। এখন পর্যন্ত নিজেদের টেস্ট ইতিহাসে ১৪৩ টেস্টে ২০তম জয়ের দেখা পেল বাংলাদেশ।

ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহীম। এর সাথে দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘুর্ণিতে পড়ে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে ম্যাচ জিততে মাত্র ৩০ রান টার্গেট পায় বাংলাদেশ। মিরাজ ৪টি ও সাকিব ৩টি উইকেট নেন। ৩০ রানের সহজ টার্গেট সপ্তম ওভারের তৃতীয় বলেই স্পর্শ করে ফেলে টাইগাররা। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে মুশফিকুর রহিমের অসাধারন সেঞ্চুরিতে ৫৬৫ রানের বড় স্কোর গড়েছিলো বাংলাদেশ। মুশফিক ১৯১ রানের নান্দনিক ইনিংস খেলেন। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচ সেরা হয়েছেন মুশফিক।

শেয়ার করুন