০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:৩৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


অভিবাসী শিশুদের যৌনতায় জড়িয়ে পড়ার অভিযোগ ট্রাম্পের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৪
অভিবাসী শিশুদের যৌনতায় জড়িয়ে পড়ার অভিযোগ ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প


অভিবাসী ৩ লাখ ২৫ হাজার শিশু নিখোঁজ, মারা গেছে অথবা তারা যৌনদাসী হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের প্রশাসনকে দায়ী করেছেন। পেনসিলভানিয়ার জনসটাউনে এক র‌্যালিতে এ অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, অবৈধভাবে হাজার হাজার শিশু প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। তাদের এই করুণ পরিণতির জন্য দায়ী কমলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর অন্যতম পেনসিলভানিয়া। সেখানে যে প্রার্থী নির্বাচনে ভালো ফল করেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ তার পক্ষেই যায়। সেই লক্ষ্যকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প মাঠে নেমেছেন। বলেছেন, বেআইনিভাবে প্রায় ৩ লাখ ২৫ হাজার শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এর কারণ, কেন্দ্রীয় কর্মকর্তাদের জবাবদিহিতা করতে হয়নি।

তার ভাষায়, নিখোঁজ এ ৩ লাখ ২৫ হাজার শিশুর কথা ভাবুন। তাদের অনেকে মারা গেছে। অনেকে যৌনতায় লিপ্ত হয়েছে। এ দেশে সম্ভবত বিভিন্ন অংশে তাদের কেউ কেউ দাসী হিসেবে নিয়োজিত। এজন্য তিনি বর্তমান প্রশাসনকে দায়ী করেন। ওদিকে হোমল্যান্ড সিকিউরিটির ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, ১৮ বছরের নিচে বয়সী ৩ লাখ ২৩ হাজার শিশু অভিবাসন বিষয়ক কোর্টে শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছে না হয়, তাদের নিরাপত্তা হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তী প্রক্রিয়ার জন্য তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সঙ্গীহীন এসব অভিবাসী শিশুদের নিয়ে বিতর্ক দেখা দেয়। ওই সময় বাইডেন প্রশাসন কোভিড-১৯ সময়ের স্বাস্থ্যনীতির অধীনে এসব শিশুকে দেশ থেকে বের করে দেওয়ার পরিবর্তে তাদের যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি দেয়। বাইডেনের সহযোগীরা একে অধিক মানবিক হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু সমালোচকরা তা সোজাভাবে নিতে পারেননি।

শেয়ার করুন