২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০২:০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


তাহলে কি কপ২৯ ব্যর্থ হতে চলেছে?
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
তাহলে কি কপ২৯ ব্যর্থ হতে চলেছে? কপ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ ইউনূস


আজারবাইজানের বাকুতে অনুষ্ঠানরত কনফারেন্স অব পার্টি (কপ) ২৯ প্রথম সপ্তাহ শেষে আশার আলো জ্বালাতে পারেনি। রাষ্ট্র প্রধানদের লিডার্স সামিট, কারিগরি কমিটির নেগোসিয়েশন থেকে জলবায়ু তহবিল, লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে অর্থপ্রদান বিষয়ে কোনো সিদ্ধান্ত বা দিকনির্দেশনা আসেনি। তিন প্রেসিডেন্সির প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন বিষয়েও অগ্রগতি হয়নি। এমনকি ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈষয়িক উষ্ণতা সীমিত রাখার জন্য শীর্ষ দূষণকারী দেশগুলোসহ অন্য দেশের উচ্চাভিলাষী এনডিসি প্রদান বিষয়েও কোনো অঙ্গীকার পাওয়ার সম্ভাবনা দৃশ্যমান হয়নি। বাকুতে যোগদানকারী কয়েকজন ইতিমধ্যেই কপ২৯ সাফল্য বিষয়ে সন্দিহান হয়ে পড়েছে। অনেকেই এর অন্যতম প্রধান কারণ হিসেবে কপ২৯ প্রেসিডেন্সির গতানুগতিক নেতৃত্বকে দোষারোপ করছে।

অথচ কপ২৯কে সংগত কারণেই অর্থায়ন কপ বলে চিহ্নিত করা হয়েছিল। সংগত কারণেই আশা ছিল লিডার্স সামিট এবং প্রথম সপ্তাহের কারিগরি কমিটিগুলোর নেগোসিয়েশন থেকে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, ক্লাইমেট তহবিলে অর্থ প্রদানের প্রতিশ্রুতি আসবে। অর্থছাড়করণ সম্মত পদ্ধতি সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে। এনসিকিউজি ১ ট্রিলিয়ন নাকি ১.৩ ট্রিলিয়ন সেই বিষয়ে সুস্পষ্ট কিছু প্রতিভাত হবে। প্রকৃত প্রস্তাবে হয়নি কিছুই। সবকিছু নির্ভর করছে এখন দ্বিতীয় সপ্তাহে মন্ত্রী এবং বিভিন্ন দেশের টিমগুলোর মধ্যে নেগোসিয়েশনে জট কতদূর খোলে। কিন্তু ভূরাজনীতি এবং বিভিন্ন মেরুকরণ বিবেচনায় নিলে কপ২৯ নিয়ে হতাশ বা নিরাশ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্বকে বর্তমান পরিবেশ দুর্যোগ এবং ধাবমান মহাদুর্যোগ থেকে রক্ষা করতে হলে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, ক্লাইমেট তহবিলে অবিলম্বে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে সেই ফান্ড থেকে ক্লাইমেট ভালনারেবল দেশ এবং উন্নয়নশীল দেশগুলোকে নির্দিষ্ট মাত্রায় আর্থিক অনুদান এবং কারিগরি সহায়তা প্রদান অপরিহার্য। সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়টি অনুধাবন করলেও উন্নত দেশগুলোর নেতৃত্ব এবং ফসিল ফুয়েল লবির বাণিজ্যিক স্বার্থ বাধা হয়ে দাঁড়িয়েছে। আশা রাখছি, যদি কপ২৯ শেষ নাগাদ, তবু যদি কিছু অর্জিত হয়?

শেয়ার করুন