২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০২:২৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


লন্ডন ক্লিনিক থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২৫
লন্ডন ক্লিনিক থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া তারেক রহমান নিজে ড্রাইভ করে মাকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় যাচ্ছেন। পাশে স্ত্রী জুবাইদা রহমান/ ছবি বিএনপি মিডিয়া সেল


লন্ডন ক্লিনিকে চিকিৎসকদের পরামর্শক্রমে বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিনের চিকিৎসা শেষে শুক্রবার  লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) বেগম খালেদা জিয়াকে ছেলে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার ক্লিনিকের সামনে সংবাদকর্মীদের ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এখনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ওষুধের মাধ্যমে যে চিকিৎসাপদ্ধতি চলছে, সে ব্যাপারে লন্ডন ক্লিনিক ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস মেডিকেল কলেজের চিকিৎসকরা একমত হয়েছেন।

লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখে গেছেন বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকরা দুটি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার ফল এলে শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারেন।

জাহিদ হোসেন বলেন, ‘বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে তিনি (খালেদা জিয়া) প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন।’


শেয়ার করুন