০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:১৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৫
প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজের কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজ ও শাহজাহান শেখ


নিউইয়র্ক-কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪-এর ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ গত ৩ এপ্রিল সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকাসহ সমগ্র আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নিলেন। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের অবস্থা জানতে চাইলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিলেন। নিজের ডিস্ট্রিক্ট অফিসে আহূত এক সমাবেশে অংশ নেওয়া ব্রঙ্কস কমিউনিটি বোর্ডে অভিবাসন বিষয়ক চেয়ারপারসন শাহজাহান শেখের কাছে সবিস্তারে জানতে চান কাগজপত্রহীন প্রবাসীদের সর্বশেষ পরিস্থিতি। কংগ্রেসওম্যান নিশ্চিত করেছেন যে, তাৎক্ষণিক সহযোগিতার জন্যে তার অফিসের দরজা সব সময় প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, কংগ্রেসওম্যানের ডিস্ট্রিক্ট অফিসের পরিচালক বাংলাদেশি আমেরিকান নওরীন আকতার অভিবাসন সমাজের যে কোন সমস্যায় সহযোগিতার দিগন্ত প্রসারিত রেখেছেন। সে বিষয়টিও উল্লেখ করেছেন কংগ্রেসওম্যান কর্টেজ।

শেয়ার করুন