২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৫৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার ঢাকার বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২৩
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার ঢাকার বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনার ফুলেল শুভেচ্ছা জানানো হয়/ছবি সংগৃহীত


রমজান মাস ও ঈদুল ফিতর উদযাপননের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা ঢাকার বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সস্ত্রীক বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি: ভার্মা। ভারতীয় হাইকমিশন জানায়, হাইকমিশনার বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেন এবং ফাউন্ডেশন সমর্থিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্য সামগ্রী, বই উপহার দেন। 

এ সময় হাইকমিশনার তার বক্তব্য মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপররের প্রতি সমর্থনকে ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসাও করেন। 


বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনার/ছবি সংগৃহীত 


এ এসময় হাইকমিশনার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন। হাইকমিশন তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, এই শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মানে ভারতীয় হাইকমিশন আগামীতে এই ফাইন্ডেশনকে অব্যাহত সহযোহিতা প্রদানে উম্মুখ রয়েছে বলে উল্লেখ করেছে। 


শেয়ার করুন