২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারী মুহাম্মদ খলিলের ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৫-২০২৩
মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারী মুহাম্মদ খলিলের ইন্তেকাল


মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারী মুহাম্মদ খলিল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। শায়েখ কারি মুহাম্মদ খলিল ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন এক সময়। গতকাল সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। 

তিনি মসজিদে নববীতে তারাবি নামাজের ইমামের দায়িত্ব পালন করেছিলেন। গত জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন শায়েখ মুহাম্মদ খলিল। এরপর থেকে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে ছিলেন।

শায়খ মুহাম্মদ খলিল ইসলামী জ্ঞানে দিক্ষিত ছিলেন। তিনি ও তার ভাই মাহমুদসহ তার পরিবার থেকে দুজন মসজিদে নববীর ইমাম হওয়ার সৌভাগ্য অর্জন করছেন। তার ভাইও গত বছর ইন্তেকাল করেছেন।

এরপর পাঁচ বছর আগে তার আরেক ভাই আহমদ ইন্তেকাল করেন। তিনিও সৌদি আরবের জনপ্রিয় কারীদের একজন ছিলেন। মসজিদে নববীর এই ইমামের ইন্তেকালে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা শোক প্রকাশ করেছেন। 

শায়েখ কারি মুহাম্মদ খলিল তার সুললিত তেলাওয়াতের কারণে শ্রোতাদের কাছে ব্যাপক সমাদৃত ছিলেন। বাদশা সালমান বিন আব্দুল আজিজ রমজানে মসজিদে নববীতে তারাবি নামাজের ইমাম হিসাবে শায়খ মুহাম্মদ বিন খলিল আল-কারিকে নিয়োগের অনুমোদন দেন। শায়েখ কারী মুহাম্মদ খলিল ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন।


শেয়ার করুন