২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


এলডিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ
মেগা প্রকল্পের মাধ্যমে মেগা চুরি করছে সরকার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
মেগা প্রকল্পের মাধ্যমে মেগা চুরি করছে সরকার কুমিল্লার চান্দিনা উপজেলার ছাতাড্ডা গ্রামে ‘জোবেদা সুলতান ম্যানশন-এ দোয়া ও ইফতার মাহফিল


লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন ‘মেগা প্রকল্পের মাধ্যমে মেগা চুরি করছে সরকার’। 

শুক্রবার কুমিল্লার চান্দিনা উপজেলার ছাতাড্ডা গ্রামে ‘জোবেদা সুলতান ম্যানশন-এ মাহে রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করা না হলে কোন বিরোধী রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহণ করবে না।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া, আর.এন.আর গ্রুপের এমডি সুলতান মঈন আহমেদ রবিন, কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান কে.এম শামসুল হক মাস্টার, চান্দিনা উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ্জাহান সিরাজ, চান্দিনা পৌর জামায়াত এর আমীর মো. আবুল হাসেম প্রমুখ। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া, পৌর এলডিপি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. মনিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাশেম প্রমুখ।


শেয়ার করুন