২৮ জুন ২০২৬, রবিবার, ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


কমিউনিটির পরিচিত মুখ নিজাম উদ্দীন আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
কমিউনিটির পরিচিত মুখ নিজাম উদ্দীন আর নেই নিজাম উদ্দিন


নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং চট্টগ্রাম সমিতির সাবেক নির্বাচন কমিশনার ও উপদেষ্টা অ্যাডভোকেট নিজাম উদ্দীন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। অ্যাডভোকেট নিজাম উদ্দীন আহমেদ পরিবার-পরিজন নিয়ে বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের মসুলু পার্ক এলাকায় বসবাস করতেন। তার জন্মস্থান চট্টগ্রামের রাউজান উপজেলায়। মৃত্যুকালে ৩ ছেলে, স্ত্রী ও  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রাম সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মাকসুদুল হক চৌধুরী জানান, বেশ কিছুদিন থেকে তিনি মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন। গত ৯ জুলাই রোববার  নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৪টায় ব্রঙ্কসের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিজাম উদ্দীনের নামাজে জানাজা ১০ জুলাই বাদ জোহর নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। তার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ। তার মরদেহ দাফনের উদ্দেশে বাংলাদেশে পাঠানো হবে এবং পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

চট্টগ্রাম সমিতির অন্তর্র্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে মাকসুদুল এইচ চৌধুরী এবং আন্তর্বর্তীকালীন সব সদস্য তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন