২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৩২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৩
দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল দেলাওয়ার হোসাইন সাঈদী/ফাইল ছবি


বিখ্যাত মোফাচ্ছেরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। পিরোজপুর -১ আসনের সাবেক এ সংসদ সদস্য কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পরলে গত রোববার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শারীরিক জটিলতা বিবেচনা করে সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে। আজ (সোমবার) রাজ ৮টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন বলে তার চিকিৎসকগন নিশ্চিত করেন। একই সঙ্গে তার ছেলে মাসুদ সাঈদীও এ তথ্য জানিয়েছেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন এ জামায়াত নেতা।  


২০১০ সালের ২রা জুন রাজধানীর শহীদবাগের নিজ বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় গ্রেপ্তার হন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। এরপর তাকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিলে তার আমৃত্যু কারাদণ্ড হয়।  

সে থেকেই তিনি কারাভোগ করে আসছিলেন।

শেয়ার করুন