২৮ জুন ২০২৬, রবিবার, ০৪:২৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


বাংলাদেশ নিয়ে মার্কিন কংগ্রেসে সোচ্চার হবেন কোলম্যান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৩
বাংলাদেশ নিয়ে মার্কিন কংগ্রেসে সোচ্চার হবেন কোলম্যান কংগ্রেসওম্যান কোলম্যান


মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসে যোগদানের আগ্রহ দেখিয়েছেন কংগ্রেসওমেন বনি ওয়াটসন কোলম্যান। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে অপ্রচারণা হলে কংগ্রেসে সোচ্চার হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গত ৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বনি ওয়াটসন কোলম্যান একথা জানান।

প্লেইন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নূরুন নবীর উদ্যোগে মতবিনিময় সভায় বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, মূলধারার রাজনীতিকসহ কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।

বাংলাদেশকে একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে বক্তারা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল বিদেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বলে উল্লেখ করেন তারা।

এ সময় ডেমোক্র্যাট কংগ্রেসওমেন কোলম্যান বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করে বলেন, এ বিষয়ে কংগ্রেসে সোচ্চার হবেন তিনি।

বনি ওয়াটসন কোলম্যান বলেন, আজকের সভায় বাংলাদেশ সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি। কংগ্রেসে বাংলাদেশ ককাসেও যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করছি আমি। তিনি আরো বলেন, যদি আমি দেখি যে, বাংলাদেশ সম্পর্কে কেউ মিথ্যা তথ্য দিচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি কংগ্রেসে কথা বলবো, সোচ্চার হবো।

কংগ্রেসওম্যান আরো বলেন, যুক্তরাষ্ট্র কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। যুক্তরাষ্ট্র চায় বিশ্বব্যাপী শান্তি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে ভূমিকার রাখার আশ্বাস দেন এ কংগ্রেসওম্যান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান সন্ত্রাসবাদের বিপক্ষে, এটি যেকোনো রকমেরই হোক। আমরা এ বিষয়ে খুব সোচ্চার। সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমরা যে কোনো দেশের পাশে আছি।

মতবিনিময় সভায় স্থানীয় প্লেইন্সবরো টাউনশিপের মেয়র পিটার কেন্টু বক্তব্য দেন। তিনি সব সময় বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার করেন।

শেয়ার করুন