২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৫২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


মুক্তিযোদ্ধা-কবি আসাদ চৌধুরী সিসিইউতে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২৩
মুক্তিযোদ্ধা-কবি আসাদ চৌধুরী সিসিইউতে কবি আসাদ চৌধুরী


বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান ও জনপ্রিয় কবি আসাদ চৌধুরী কানাডার টরন্টোর পার্শ্ববর্তী শহর ওসোয়ার একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১৭ সেপ্টেম্বর রবিবার সকালে আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয় তাকে। এর আগে এনজিওগ্রাম করে দুটি ব্লক ৯৯ ও ৮৮ শতাংশ সারানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কবির জামাতা চিত্র নির্মাতা ও ফ্রিল্যান্স চিত্রগ্রাহক নাদিম ইকবাল।

ফেসবুক এক স্ট্যাটাসে নাদিম লিখেছেন, ‘গতকাল (রবিবার) সকালে তার প্রচন্ড শ্বাসকষ্ট হওয়ায় খুব সিরিয়াস অবস্থার সৃষ্টি হয়। লাইফসাপোর্টের প্রসঙ্গও তোলেন চিকিৎসক! আমরা সবাই ভীষণ বিচলিত হয়ে পড়ি। বুঝতে পারি তার ফুসফুসের অবস্থা শোচনীয়।’

‘আইসিইউয়ে মেকানিক্যাল ভেন্টিলেটর (ব্রিদিং মেশিন), যাকে হাইড্রো ভেন্টিলেটরও বলা হয়ে থাকে, সেটা পরিয়ে দেওয়া হয়। সকাল থেকে রাত নয়টা পর্যন্ত আইসিইউয়ে থাকার পর তাকে সিসিইউয়ে নেয়া হয়। ফুসফুস ও হার্ট দুটিরই খুব ক্রিটিক্যাল অবস্থা।’ 

কবির জামাতা নাদিম সবাইকে কবির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। সেই সঙ্গে দর্শনার্থীরা যেন হাসপাতালে ভিড় না করেন সেটিও জানিয়েছেন। কারণ, রোগটি সংক্রমিত হবার ঝুঁকি খুব বেশি।

শেয়ার করুন