২৮ জুন ২০২৬, রবিবার, ০৩:১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতার মাহফিল বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতার


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের ইফতার ও দোয়া মাহফিল ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের রাঁধুনি রেস্টুরেন্ট। ইফতার ও দোয়া মাহফিলে কুমিল্লাবাসীসহ প্রবাসের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ। সবার সরব উপস্থিতিতে ইফতার মাহফিল সৌহার্দ্য সম্প্রীতির এক অনন্য নজির উপস্থাপিত হয়।

গত ১৬ মার্চ অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ ইনামূল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এ ছিদ্দিক পাটোয়ারী। ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস সরকার, আহ্বায়ক হাজি মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল হান্নান ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী হাজি মো. ঈসমাইল মিয়া। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম মাছুম। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মামুন মিয়াজী, বাসেদ ভূঁইয়া, সোহেল গাজী, নাজমুল হাসান মামুন, মিয়া মোঃ দুলাল, আবুল খায়ের আখন্দ, সালাহউদ্দিন জাহিদ, মো. আলমগীর হোসেনসহ কার্যকর কমিটির সদস্যবৃন্দ। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ শামসুদ্দিন শামীম, মো. আমিন খান জাকির, মোহাম্মদ আক্তার হোসেন, রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম মনির, মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ কামাল প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি ডা. ইনামুল হক এবং সাধারণ সম্পাদক এ সিদ্দিক পাটোয়ারি।

শেয়ার করুন