২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০২:০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বেনজীর আহমেদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বেনজীর আহমেদ


শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ দলের সদস্য তিনি। কিন্তু যেহেতু তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন। তাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কি-না এ নিয়ে আলোচনা ছিল। বৃহস্পতিবার তিনি ভিসা পেয়েছেন বলে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানিয়েছে। 

তবে যুক্তরাষ্ট্রে তিনি তার নির্ধারিত কর্মসূচির ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না- এমন একটা শর্ত জুড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।  

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ওই সম্মেলনে অংশ নেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম প্রতিনিধি দলের হয়ে যুক্তরাষ্ট্রে আসার কথা রয়েছে।  


শেয়ার করুন