০৮ জুন ২০২৬, সোমবার, ০৫:৫১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


ফুটবলাঙ্গনে নজীরবিহীণ ঘটনা ইন্দোনেশিয়ায়
ফুটবল খেলার ফল কেন্দ্র করে সংঘর্ষে ১২৯ জনের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২২
ফুটবল খেলার ফল কেন্দ্র করে সংঘর্ষে ১২৯ জনের মৃত্যু


ফুটবলের মারামারি দাঙ্গা নতুন কিছু নয়। এটা হয়েই থাকে কম বেশী। তবে ইন্দোনেশিয়ায় এবার যা ঘটলো সেটা নজীরবিহীণ। দেশটির পূর্বাঞ্চলের মালাং শহরে ফুটবল খেলায় হারজিত নিয়ে সংঘর্ষের পর পদদলিত হয়ে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গতকাল শনিবার রাতে শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। 

এএফপি জানিয়েছে, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩- ২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনো ম্যাচে হারল আরেমা।

ইন্দোনেশিয়া পুলিশ জানিয়েছে, হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলিত হয়ে নিহত হন।

গতকাল রাতে কানজুরুহান স্টেডিয়ামের এই ঘটনাকে দাঙ্গা বলে উল্লেখ করেছে পুলিশ। এক বিবৃতিতে পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা বলেন, এই ঘটনায় ১২৭ জন নিহত হয়েছেন। পরে সে সংখ্যায় আরো যোগ হয় দুই। তাঁদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। স্টেডিয়ামের ভেতরে ৩২ জন মারা গেছেন। বাকিদের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে।


শেয়ার করুন