৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৪:৪০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


২০২৪ সনে প্রেসিডেন্ট পদে লড়বেন ট্রাম্প
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২২
২০২৪ সনে প্রেসিডেন্ট পদে লড়বেন ট্রাম্প


মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে আবারও আসছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট গতকাল মঙ্গলবার ঘোষনা দিয়েছেন, তিনি আমেরিকার ২০২৪ সনের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দিতা করবেন। খবর এএফপির। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার এ লাগোতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রাম্প বলেন,আমি আজ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষনা করছি।’ 


৭৬ বছর বয়সী রিপাবলিকান এ নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ইতিমধ্যে কাগজপত্র দাখিল করেছেন। তিনিই প্রথম ব্যাক্তি, যিনি আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে ঘোষনা দিয়েছেন। 


ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন,যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এখনই শুরু হলো। এর আগে ২০১৬ সনে রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়ে ট্রাম্প নির্বাচনে জয়ী হন। তার ওই জয়কে বিস্মিত হয়েছিলেন অনেকেই। তবে এবারের তার প্রার্থীতা ঘোষনা নিয়েও ব্যাপক আলোড়ন সৃস্টি হয়েছে আমেরিকা ও তার বাইরেও। 


শেয়ার করুন