৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:১৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই দেশে এক দুর্ঘটনা
অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স এর কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স এর কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড রাশিয়ার অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স এর কেন্দ্রীয় গবেষণা, ছবি/সংগৃহীত ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড


ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের মাঝেই বড় ক্ষতির সম্মুখীন পুতিনের দেশ রাশিয়া। তাদের অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স এর কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে তাস।

সূত্রটি জানায়, এ মুহূর্তে আমরা সাত জনের মৃত্যুর কথা জানাচ্ছি, তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। একই সূত্র আগে জানিয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন। জরুরী পরিষেবা তথ্য উল্লেখ করে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আগুন প্রায়  বড় একটা বর্গ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে ।

উল্লেখ্য ৩ বছর আগেও গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ২০০৯ সালের ৬ মার্চ অগ্নিকাণ্ডের সূত্রপাত ছিল শর্টসার্কিট থেকে। 


শেয়ার করুন