১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ড.ইউনূসের বিরুদ্ধে মামলা, আইনের মোড়কে হয়রানি বন্ধ করতে হবে-আ স ম রব
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৩
ড.ইউনূসের বিরুদ্ধে মামলা, আইনের মোড়কে হয়রানি বন্ধ করতে হবে-আ স ম রব


শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্মান ও মর্যাদা ধ্বংস করার যাবতীয় আয়োজনের বিরুদ্ধে  প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি  আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ।

্বেএক বৃতি তারা বলেন, সম্প্রতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের  বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগে সরকারের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়ের করা হয়। দেওয়ানি চরিত্রের হলেও এই উদ্দেশ্যপ্রণোদিত ফৌজদারি মামলা অস্বাভাবিক দ্রুতগতিতে নিষ্পত্তি করার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে।

দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর  উন্নয়নে কাজ করে সমগ্র বিশ্বে ড. ইউনূস সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর মাইক্রোক্রেডিট ও সোশ্যাল বিজনেস তত্ত্ব দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে। তাঁর অভূতপূর্ব বৌদ্ধিক ক্ষমতা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শান্তিতে নোবেল পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ও কংগ্রেসনাল গোল্ড মডেলসহ আন্তর্জাতিক বিভিন্ন পদক ও পুরস্কার  অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশ রাষ্ট্রের জন্য  বিরল সম্মান বয়ে এনেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ ড. ইউনূস এর সাথে বাংলাদেশের সন্মান ও গৌরব ক্ষুণ্ণ হয়- এমন অপচেষ্টা থেকে সরকারকে বিরত থাকতে আহ্বান  জানিয়েছেন।


    

শেয়ার করুন