২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৭:২৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রচন্ড তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান


এ নির্বাচন হচ্ছে জনগণের বিজয়-ওবায়দুল কাদের
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৪
এ নির্বাচন হচ্ছে জনগণের বিজয়-ওবায়দুল কাদের


সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ। চলছে ভোট গণনা। ভোট দেওয়ায় দেশের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ নির্বাচন হচ্ছে জনগণের বিজয়, যা সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে, এটা জনগণের বিজয়।’  আজ রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।     


আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, ‘সারা দেশে উৎসবমুখরভাবে ভোট দিয়েছেন মানুষ। কোনো ধরনের সহিংসতা হয়নি। জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, কোনো ধরনের ভয়ভীতি দেখানো হয়নি। এ নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে। আমরা সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করতে পেরেছি। আশা করি নৌকা মার্কা আবারও বিজয়ী হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের প্রতি সমর্থন দিয়েছেন। এরই মধ্যে সিইসি বলেছেন ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে।’

শেয়ার করুন