২৮ জুন ২০২৬, রবিবার, ১০:৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


মিশিগানে পুলিশের গুলিতে আতিকুর রহমানের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৪
মিশিগানে পুলিশের গুলিতে আতিকুর রহমানের মৃত্যু আতিকুর রহমান


মৃত্যুর মিছিল যেন লেগেই আছে। গত মাসেই নিউইয়র্কে পুলিশের গুলিতে উইন রোজারিও নামে একজন বাংলাদেশি খুন হয়েছেন। সেই খুনের রেশ কাটতে না কাটতেই গত ১২ এপ্রিল শুক্রবার মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে পুলিশের গুলিতে আরেক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। আতিকুর রহমান (১৯) নামের এই যুবকের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানার সুপাতলা গ্রামে। তার পিতার নাম ময়নুল ইসলাম। ঘটনাটি ঘটে দুপুর প্রায় সাড়ে ১২টায়।

জানা যায়, নিজের ঘরে হাতে অস্ত্র নিয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছিল সে। তার উচ্ছৃঙ্খল আচরণে ঘাবড়ে যায় পরিবারটি। ভয় পেয়ে তার মা-বাবা ছোট বোনকে নিয়ে গ্যারেজে গাড়ির ভেতর আশ্রয় নেন। এই ভীতিকর অবস্থায় ১৬ বছরের ছোট ভাইয়ের ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ যুবকটিকে সশস্ত্র অবস্থায় দেখতে পায় এবং তাকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু এতে সে কর্ণপাত করেনি। সে অস্ত্র হাতে নিয়ে ঘরের বাইরে আসার চেষ্টা করে। ওই অবস্থায় পুলিশ তাকে গুলি করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

তবে যুবকটি কেন এমন আচরণ করছিল, এমন প্রশ্নে অভিভাবকদের কোনো সদুত্তর মিলছে না। এ ঘটনায় দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি অধ্যুষিত মিশিগানে শোকের ছায়া নেমে এসেছে এবং কমিউনিটিতে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ নিউইয়র্কের ওজনপার্কে ১৯ বছরের যুবক উইন রোজারিও পুলিশের গুলিতে নিহত হয়। উভয় ঘটনা তদন্তাধীন আছে।

শেয়ার করুন