৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে আরেক বাংলাদেশি খুন
দেশ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৪
ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে আরেক বাংলাদেশি খুন


আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির কেনসিংটনে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার গোলাগুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের নওশাদ খান নামে এক বাংলাদেশি যুবক। তিনি পার্শ্ববর্তী স্টেট ডেলাওয়ারের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় এবং তার পিতার নাম শমশের খান।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০:১৫ মিনিটের দিকে পূর্ব শিলার স্ট্রিটের ৯০০ ব্লকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৪ বছর বয়সী এক যুবককে একাধিকবার গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত দেখতে পান। তাকে পিঠে দুইবার এবং হাতে দুইবার গুলি করা হয়েছিল। টেম্পল হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিতগুলির ঘটনা।

নওশাদ খানের জানাযা ও দাফন অনুষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর।

শেয়ার করুন