০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২৪
দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী


দেশে ফিরেছেন আলোচিত ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ খবর জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার নিবেদন।’

দীর্ঘ চার বছর পর দেশে ফিরছেন তুমুল জনপ্রিয় এই ইসলামি আলোচক। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

কিন্তু তার দেশে না ফেরা ও চলে যাওয়ার পেছনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রোরোচনা ছিল বলে জানা গেছে। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এ ইসলামী বক্তার বক্তব্যে মানুষ খুব দ্রুত মটিভেটেড হয় এমন চিন্তা থেকেই তার বিরুদ্ধে দেশ ত্যাগের বা দেশ ছেড়ে চলে যাবার বিষয়টি কাজ করেছে বলে গুঞ্জন রয়েছে।

তবে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাশেদ খান মেননের দেওয়া এক বক্তব্যে দেখা গেছে, তিনি আজহারীর দেশ ছাড়ার সুযোগ নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়েন। বক্তব্যে তিনি মিজানুর রহমান আজহারী কী করে নির্বিঘ্নে মালয়েশিয়া চলে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

শেয়ার করুন