০৮ জুন ২০২৬, সোমবার, ০৮:১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


শাস্তির মুখে পড়তে পারেন টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্য প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৫
শাস্তির মুখে পড়তে পারেন টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক


দীর্ঘসময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এবার আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। বিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের মালিকানাধীন একটি বাড়ির এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট না থাকায় আইন ভঙ্গ হয়েছে। ফলে ন্যূনতম ১০ হাজার পাউন্ড জরিমানার মুখে পড়তে পারেন তিনি। 

প্রতিবেদন বলছে, চলতি বছরের শুরুতেও একটি তদন্তের মুখোমুখি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। মূলত একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। তবে আদালত তার ব্যাখ্যাও গ্রহণ করেছিল, এটি একটি ‘প্রশাসনিক ত্রুটি’ ছিল। তবে এবার বাড়ির এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট (ইপিসি) নিয়ে জটিলতায় পড়েছেন তিনি। মেইল অন সানডে জানতে পেরেছে, টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ২০১৮ সালে ৮ লাখ ৮৫ হাজার ইউরো দিয়ে লন্ডনে একটি ফ্ল্যাট কেনেন। বাড়িটি একটি সংস্থার মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল। তবে ব্রিটেনের আইন অনুযায়ী, ভাড়া দেওয়া সম্পত্তির যে ‘এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট’ থাকে তা টিউলিপ সিদ্দিকের ওই ফ্লাটের নেই। 

প্রতিবেদনে বলা হয়, তিনি বাড়িওয়ালা হিসেবে আইনি বাধ্যবাধকতা বজায় রেখেছেন কি না, তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তিনি কোনো এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট (ইপিসি) দেখাতে পারেননি। সেখানে আরো বলা হয়েছে, যেসব বাড়িওয়ালা ‘এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট’ প্রবিধানগুলো তিন মাসের বেশি সময় ধরে মেনে চলেন না, তাদের ন্যূনতম ১০ হাজার পাউন্ড জরিমানা করা যেতে পারে। 

শ্রমমন্ত্রী হিসেবে ব্রিটিশ আর্থিক পরিষেবা নীতি, সংস্কার এবং নিয়ন্ত্রণ করা টিউলিপের নামে আগেও সংসদীয় নজরদারি সংস্থা তদন্ত করেছিল। তখন ডেইলি মেইল প্রকাশ করেছিল, টিউলিপ প্রায় ১৪ মাস ধরে ফ্ল্যাটে ১০ হাজার পাউন্ডের বেশি ভাড়া আয় সঠিকভাবে দেখাতে ব্যর্থ হন। 

পৃথকভাবে তিনি বর্তমানে একটি বৃহৎ দুর্নীতির তদন্তে জড়িত রয়েছেন। তিনি এবং তার পরিবারের চার সদস্য বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে তদন্তের মুখে আছেন। 

এরই মধ্যে ক্যাবিনেট অফিসের প্রোপ্রাইটি অ্যান্ড অ্যাথিকস টিম টিউলিপের সাক্ষাৎকার নিয়েছে। যদিও তিনি এটি অভিযোগ অস্বীকার করে বলেন, এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি। 

শেয়ার করুন