১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


হোয়াইট হাউজে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২৫
হোয়াইট হাউজে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন


হোয়াইট হাউজে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়ে বাইডেন বলেন, ‘স্বাগতম বাড়িতে’। দুই প্রেসিডেন্টই সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি। তারা একসঙ্গে হোয়াইট হাউজের ভেতরে প্রবেশ করেন তারা।


এর আগে, বাইডেনকে তার অনুভূতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভালো। আজই তার হোয়াইট হাউজে শেষ দিন।


হোয়াইট হাউজে ট্রাম্প ও বাইডেন চা চক্রে মিলিত হবে। এই বৈঠকটি হবে রুদ্ধদ্বার। সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকবে না।

১৮৩৭ সালে প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বিউরেন ও অ্যান্ড্রু জ্যাকসনের সময় এই চা চক্রের ঐতিহ্য শুরু হয়। তবে ২০২১ সালে, ট্রাম্প বাইডেনকে চায়ের জন্য আমন্ত্রণ জানাননি। ২০২০ সালের নির্বাচনে নিজেকে জয়ী দাবি করে এই ঐতিহ্য ভঙ্গ করেন তিনি।

এর আগে, ভাইস প্রেসিডেন্ট-নির্বাচিত জে ডি ভ্যান্সকে হোয়াইট হাউজে স্বাগত জানান বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

হোয়াইট হাউজে যাওয়ার আগে ট্রাম্প এবং ভ্যান্স পরিবারসহ ওয়াশিংটনের সেন্ট জন’স চার্চ-এ প্রার্থনা সার্ভিসে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন