২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:৩১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


শাহাদাত হোসেন রাজুর ভাইয়ের মৃত্যু
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৩
শাহাদাত হোসেন রাজুর ভাইয়ের মৃত্যু জাকির হোসেন খন্দকার


কম্যুনিটির অতিপরিচিত মুখ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহাদাৎ হোসেন রাজুর বড় ভাই জাকির হোসেন খন্দকার গত ৭ মে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চরলহ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি, গ্রেটার কুমিল্লা ফাউন্ডেশনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন