২৮ জুন ২০২৬, রবিবার, ১০:৩২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসছেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য আগামী ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন। আগামী ২২ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টে যোগ দেবেন বলে জানা গেছে।

১৯ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে অন্য বছরের মতো তাকে অভ্যর্থনার আয়োজন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ করবে । যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রীর ও দলীয় কর্মসূচিগুলো নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান করবে। সিদ্দিকুর রহমান বলেন, সংবর্ধনা সভা সফল করতে ইতিমধ্যেই স্টেট, মহানগর আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠন প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে সংবর্ধনার সময় ও স্থান পরে জানানো হবে।

শেয়ার করুন