১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:১৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


তিস্তার উন্নয়নে চীনের প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৩
তিস্তার উন্নয়নে চীনের প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ


তিস্তা নদী উন্নয়ন প্রকল্পে চীন নানা পরিকল্পনা আগ থেকেই দিয়ে আসছে। এবার চীনের সে সকল আগ্রহের বিষয়টি সক্রিয় বিবেচনা করবে বলে জানা গেছে বাংলাদেশ সরকার। বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রনালয়। বৃহস্পতিবার মন্ত্রনালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন এক বিফ্রিংয়ে ওই তথ্য দেন।

এ তিনি বলেন, ‘চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তারা সহযোগিতা করে আসছে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা করার ব্যাপারেও চীন আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইকোনমিক রিলেসন্স ডিভিশন বিবেচনা করে দেখবে।’

তিস্তায় চীনের কাজ নিয়ে ভারতের আপত্তি কতটুকু আমলে নেওয়া হবে এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ রকম অনুমাননির্ভর প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ নয়। এ রকম কোনও প্রস্তাব যদি থাকে তখন ভূ-রাজনৈতিক বিবেচনায় এগোতে হবে।’

শেয়ার করুন