০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


আদালতের রায়ের তিন মাস পরও গর্ভপাতের আইনগত মর্যাদা নিয়ে অনিশ্চয়তা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
আদালতের রায়ের তিন মাস পরও গর্ভপাতের আইনগত মর্যাদা নিয়ে অনিশ্চয়তা


জুন মাসে যুক্তরাষ্ট্রে গর্ভপাতের সাংবিধানিক অধিকারটি অবসানের পক্ষে দেয়া সুপ্রিম কোর্টের রায়ের ফলশ্রুতিতে অনেক আমেরিকানই এই দ্বিধায় রয়েছেন, আমার অঙ্গরাজ্যে কি গর্ভপাত আইনসম্মত? দেশটির অনেক এলাকাতেই এই প্রশ্নের উত্তর অনেক ক্ষেত্রেই পুরোপুরি পরিষ্কার নয়। রো বনাম ওয়েইড রায়টি উল্টে দেয়ার মাধ্যমে সুপ্রিম কোর্ট ৫০টি অঙ্গরাজ্যের প্রত্যেকের ওপর তাদের অঙ্গরাজ্যে গর্ভপাতের অনুমতি দেয়া হবে কি না, এই বিষয়টি ন্যস্ত করেছে। ১৯৭৩ সালের রো বনাম ওয়েইড মামলার রায়টি গর্ভপাতের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। ফলশ্রুতিতে রাজ্য আইন ও নীতির সমন্বয়ে এক ক্রমপরিবর্তনশীল মিশ্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

একদিকে ডেমোক্রেট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলো গর্ভপাতের সুযোগের পক্ষে সুরক্ষা জোরদার করতে দ্রুত এগিয়ে এসেছে। অপরদিকে অনেক রক্ষণশীল প্রবণতার অঙ্গরাজ্যগুলো উল্টোদিকের পথ ধরেছে। তারা গর্ভপাতের পদ্ধতিকে নিষিদ্ধ বা ব্যাপকভাবে সীমাবদ্ধ করার চেষ্টা করছে। আরো কিছু অঙ্গরাজ্য গর্ভপাত নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। যদিও গর্ভপাত সেবাদানকারীরা এমন বিধিনিষেধকে চ্যালেঞ্জ করছেন। গর্ভপাতের সুযোগের বিষয়টি এতোটাই ঘোলাটে হয়ে গিয়েছে যে, যেসব জায়গায় সেটি বৈধও, সেখানেও মানুষজন রাজ্যের বাইরে সেবাটি নেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এপ্সটিন বেকার গ্রিন ল’ ফার্মের স্বাস্থ্যসেবা বিষয়ক আইনজীবী, আলাপ শাহ বলেন, ‘এটি আমাদের দেশকে একটি অনিশ্চিত ও বিশৃঙ্খল অবস্থায় পতিত করেছে। আইনের প্রয়োগের ক্ষেত্রে এটি কীভাবে বাস্তবায়িত হবে এবং বিভিন্ন অঙ্গরাজ্য ও সেসব অঙ্গরাজ্যের নাগরিকদের সেটি কীভাবে প্রভাবিত করবে, সেটি দেখা এখনো আমাদের বাকি রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া।’

শেয়ার করুন