২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৩:৩০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


বাংলাদেশ ডে প্যারেড নিয়ে মতবিনিময় সভা
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
বাংলাদেশ ডে প্যারেড নিয়ে মতবিনিময় সভা বক্তব্য রাখছেন শাহ শহীদুল হক


 মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং ৭১-এর রণাঙ্গনের শহিদদের প্রতি শ্রদ্ধাসহ ৩০ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সেই সকল বীরের প্রতি শ্রদ্ধাসহ জাতীয় পতাকা বাংলা ভাষা ও সংস্কৃতি বাউল গান আমাদের জাতীয় ফল, ফুলসহ শোভাযাত্রার ১ম বারের মতো উদ্যাপিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের উদ্যোগে বাংলাদেশ প্যারেড।


উপস্থিত নেতৃবৃন্দ

বাংলাদেশ প্যারেড ডে’তে বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা নিয়ে শত শিল্পীর কণ্ঠে আমেরিকায় কুইন্সের আকাশ বাতাস আলোড়িত হবে। এই উদ্যোগকে সাফল্যমÐিত করার জন্য গত ৬ জানুয়ারি জ্যাকসন হাইটস্থ মুন লাইট পার্টি সেন্টারে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেনসংগঠনের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ।


বক্তব্য রাখছেন পুলিশ অফিসার তাহেরী

অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সুবাহান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেডের আহŸায়ক নুরুজ্জামান সরদার, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জয়। বক্তব্য রাখেন ১১৫নং প্রিসেন্টের প্রধান কর্মকর্তা জামিন আল তাহেরী। কমিউনিটি মেয়রের ডিটেকটিভ মিয়াকং মাইক, আরো বক্তব্য রাখেন আসেফ বারী টুটুল, জেবিবিএর সাধারণ সম্পাদক ও সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারিক হাসান খান, জেবিবিএ’র উপদেষ্টা মহসীন ননী, শিল্পকলা একাডেমির প্রেসিডেন্ট মনিকা রায়, ডা. নার্গিস আহম্মেদ, বাবলী হক, এইচ এম ইকবাল, মাসুদ সিরাজী, মো. সংগ্রাম, ড. রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বসম্মতিক্রমে আগামী গ্রীষ্মে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টের নেতৃত্বে বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতায় ঐতিহাসিক অনুষ্ঠানকে সাফল্যমÐিত করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন