৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৭:৪৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


শামীম আল আমিনের বই নিয়ে প্রকাশনা উৎসব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০২-২০২৩
শামীম আল আমিনের বই নিয়ে প্রকাশনা উৎসব শামীম আল আমিনের প্রকাশনা উৎসবে অতিথিবৃন্দ


সাংবাদিক, লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিনের নতুন বই ‘নির্বাচিত গল্প তোমার অসীমে’ নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য একটি অনুষ্ঠান। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন লেখক, সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশিষ্টজনেরা। ডায়াসপোরা নামে সদ্য আত্মপ্রকাশ করা একটি সংগঠন এই প্রকাশনা উৎসবের আয়োজন করে।

এবারের বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ৩০টি গল্পের বইটিতে ভূমিকা লিখেছেন খ্যাতিমান কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে লেখা গল্পগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে একটি মলাটে। এর মধ্যে আছে গভীর প্রেম-বিরহ, আছে পরাবাস্তব ভালোবাসা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শামীম আল আমিনের গল্প বলার ধরন, সহজ-সরল ভাষায় যাপিত জীবনকে উপস্থাপন করার দক্ষতাই লেখক হিসেবে তাকে স্থায়ী একটি আসন করে দেবে। পাঠকপ্রিয়তায় তিনি এগিয়ে যাবেন, সবার প্রত্যাশা ছিল এমনই।

অনুষ্ঠানে কথা বলেছেন কথাসাহিত্যিক পূরবী বসু, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ এবং অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেন। নাট্যশিল্পী শিরীন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. প্রতাপ দাস ও ধন্যবাদ জানান নাট্যশিল্পী এজাজ আলম। বিশিষ্টজনদের মধ্যে শিল্পী বাশিরুল হক, ভাস্কর আকতার আহমেদ রাশা এবং সাংস্কৃতিক সংগঠক ফরিদা ইয়াসমিন প্রতিক্রিয়া জানান।

তবে অনুষ্ঠানটি শুরু হয় বইটির নাম গল্প ‘তোমার অসীমে’ পাঠ করার মধ্য দিয়ে। নাট্যশিল্পী এ শরিফ হোসেন এবং আবৃত্তিশিল্পী শুক্লা রায় গল্পটি পাঠ করেন। এ সময় রবীন্দ্রনাথের ‘তোমার অসীমে’ গানটি গেয়ে শোনান সুপ্রিয় চৌধুরী। তিন শিল্পীর অদ্ভুত মনোমুগ্ধকর পরিবেশনায় ভিন্নমাত্রা যুক্ত করে ভায়োলিনের বাদন ও শিল্পী তাজুল ইমামের পেইন্টিং। গল্পটির পরিবেশনার ভিন্নতা মানুষের অন্তরকে ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে চমৎকার একটি প্রেমের কবিতা আবৃত্তি করেন গোপন সাহা। আর শেষ পর্বে প্রেমের গান গেয়েছেন রাজীব ভট্টাচার্য। কিবোর্ডে রিপন মিয়া এবং তবলায় স্বপন দত্তের পরিবেশনা ছিল চমৎকার।

শেয়ার করুন