১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০১:০৯:০৬ অপরাহ্ন


অতল গহ্বর
মাজরীয়া সিকদার
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
অতল গহ্বর


মনের মাঝে, 

নিদারুণ যন্ত্রণা।

শীতল রক্তপাতের,

অবিরত বন্যা।

অবিশ্বাসের দেয়াল,

তোমার মনে।

যায় দিন আমার,

একাকী নির্জনে।

দু’চোখ যায় যতদূর,

তুমিহীনা অচিনপুর।

আজ আমি অচেনা পথে,

সমুদ্রের অতল গহ্বরে।


শেয়ার করুন