১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


টেক্সাসে গুলিতে নিহত ৫
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৫-২০২৩
টেক্সাসে গুলিতে নিহত ৫ ঘটনাস্থলে পুলিশ


মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ক্লিভলেন্ডে সন্দেহভাজন এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত ২৯ এপ্রিল রাতে ক্লিভলেন্ডের একটি বাড়িতে এই গুলির ঘটনা ঘটেছে। ৩০ এপ্রিল স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ বলছে, সন্দেহভাজন এক হামলাকারী এআর-১৫ রাইফেল থেকে একটি বাড়িতে গুলি চালিয়ে পাঁচ জনকে হত্যা করেছে। শুক্রবার আনুমানিক রাত ১১টা ৩১ মিনিটের দিকে এই হত্যাকা- ঘটেছে।

এবিসি নিউজ বলছে, সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের অফিসের কর্মকর্তারা হিউস্টন থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর ক্লিভল্যান্ডে গুলির ঘটনার বিষয়ে একটি ফোন কল পান।

পুলিশ বলেছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এবিসি নিউজকে কর্তৃপক্ষ বলেছে, গুলিতে নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশু ও দুই জন নারী রয়েছেন। মৃত ঐ দুই নারীকে শয়নকক্ষে জীবিত দুই শিশুকে আগলে ধরে পড়ে থাকতে দেখা গেছে।

ক্লিভলেন্ডের কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকান বংশোদ্ভূত এক ব্যক্তি এআর-১৫ রাইফেল নিয়ে গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ঐ ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করছেন কর্মকর্তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কমপক্ষে ১০ জনকে দেখতে পায়। এই ঘটনায় নিহতদের সবার বয়স ৮ থেকে ৪০ বছরের মধ্যে।

শেয়ার করুন