৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৯:০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা


নিউইয়র্কে দুই ঈদের ছুটি ঘোষণার বিলে স্বাক্ষর ৩৮ সিনেটর-অ্যাসেম্বলিম্যানের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
নিউইয়র্কে দুই ঈদের ছুটি ঘোষণার বিলে স্বাক্ষর ৩৮ সিনেটর-অ্যাসেম্বলিম্যানের পার্লামেন্ট ভবনে ঈদের দিন ছুটি ঘোষণার দেনদরবারে অংশগ্রহণকারীরা


বড়দিনের মতো দুই ঈদের দিনকে নিউইয়র্ক স্টেটে সাধারণ ছুটি ঘোষণার দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে স্টেট সিনেট ও অ্যাসেম্বলীর ৩৮ জন সদস্য প্রস্তাবিত বিলে স্বাক্ষর করেছেন। গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর আলবেনীর পার্লামেন্ট ভবনে এ ব্যাপারে ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ঈদের ছুটির দাবিতে সোচ্চার সংগঠনগুলোর অন্যতম স্যাফেস্টের প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা এ উদ্দিন জানান, ইতিমধ্যেই ২ ফেব্রুয়ারি উত্থাপিত বিলের কো-স্পন্সর হিসেবে ১২ সিনেটর (এস৬১৭৯) এবং ২৬ অ্যাসেম্বলিম্যান (এ৩০৬৮) স্বাক্ষর করেছেন। আলবেনী পার্লামেন্ট ভবনে অপর নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আমাদের সংগঠনের কর্মীরা দেনদরবার করেছে। 

সমাবেশে উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দাবির সমর্থনে বক্তব্য দেন ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা স্যাফেস্টের যুব বিষয়ক চেয়ারপারসন সোহানা ইয়াসমিন। তিনি বলেন, এই স্টেটে ১০ লক্ষাধিক মুসলিম রয়েছি। আমরা সবাই জানি কোনটি খ্রিস্টমাস ডে। অথচ আপনারা কেউই জানেন না কোনটি ঈদের দিন। তিনি উল্লেখ করেন, আমরা মুসলমান হিসেবে প্রতিটি দিন, ক্ষণ একটি বাজে অভিজ্ঞতায় অতিবাহিত করছি। আমাদের পোশাক নিয়েও বিব্রত হতে হচ্ছে চলতি পথে, ঘরের বাইরে, শ্রেডুকক্ষেও। এমন অবস্থায় ২০১৫ সালে কিছুটা হলেও স্বস্তি এসেছে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ঈদের দিনকে ছুটি ঘোষণার বিল পাশ হওয়ায় মধ্য দিয়ে। সে আলোকে আমি সারা নিউইয়র্কে দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার প্রত্যাশা করছি আলবেনীর কাছে। এ বক্তব্যের পর সবাই ‘ঈদ ফর নিউইয়র্ক’ স্লোগানে গোটা পার্লামেন্ট ভবনকে প্রকম্পিত করেন। অংশ নেন প্রস্তাবিত বিলে স্বাক্ষরকারীরাও। 

এই দাবির পক্ষে সোচ্চার সংগঠনগুলোর অন্যতম ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা স্যাফেস্ট’র প্রতিষ্ঠাতা-সিইও মাজেদা উদ্দিন। এই বিলে এখন পর্যন্ত স্বাক্ষরকারি সিনেটরদের মধ্যে রয়েছেন রোবার্ট জ্যাকসন, লুইসন সেপুলভেদা, মনিকা মার্টিনেজ, অ্যান্ড্রু গাউনারডেস, ডিন ম্যুরে, জেলনোর মাইরি, কেভিন এস পারকার, জুলিয়া সালাজার, টবি অ্যান স্টভিস্কি, কেবিন থমাস, জ্যাক এস মার্টিন্ম, ব্র্যাড হোইলমেন-সিগ্যাল। অ্যাসেম্বলিম্যানের মধ্যে আছেন জোহরান মামদানী, নাদের জে সায়েঘ, সারাহানা শ্রেষ্ঠ্য, হারভে স্টাইন, জেফরিয়ন অব্রে, জন জ্যাকারো, ইউডেলকা তাপিয়া, ফিলিপ র‌্যামোস, ক্রিস ব্রডরিক, জেসিকা গঞ্জালেস-রোজার্স, স্টিভেন রাগা, ডেভিড ওয়েপ্রিন, স্যাম বার্গার, উইলিয়াম কোল্টন, নাইলি রোজিক, এইলিন গুন্থের, জর্জ অ্যালভেরেজ, মিশেল সোলেজেস, স্টিভ স্টেম প্রমুখ।

শেয়ার করুন