০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


সেবা বৃহত্তর বরিশাল এসোসিয়েশনের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৪
সেবা বৃহত্তর বরিশাল এসোসিয়েশনের ইফতার মাহফিল


সেবা বৃহত্তর বরিশাল এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুস্টিত হয়েছে। সংগঠনটির দক্ষিনখান ফায়দাবাদস্থ কার্যালয়ে শুক্রবার (২৯ মার্চ) বাদ আছর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বরিশালের কৃতি সন্তান মোঃ মনিরুল ইসলাম।

মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্টানে সমিতির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বরিশালের ঢাকায় বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যাক্তিবর্গ ছাড়াও ব্যাবসায়ী ও বিভিন্ন পেশার প্রায় ছয় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।


সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, ‘রোজা হলো সংযমের মাস। ইবাদতের মাস। এ সময় বেশী বেশী দান সদকা করা প্রয়োজন।’ তিনি বলেন ‘আমরা বরিশাল নিবাসী সবাই কোনো না কোনভাবে আত্বীকভাবে জড়িয়ে রয়েছি। আমাদের এ বন্ধন সবসময়ই অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি। শত ব্যাস্ততার মাঝেও সেবা বৃহত্তর বরিশাল সংগঠন আমাকে আমন্ত্রন জানালে আমি ছুটে এসেছি। এখানেই বরিশালবাসীর সে আন্তরিকার প্রকাশ মেলে। আমি মনে অন্যরাও মনের টানে এলাকার টানে ব্যাস্ততা এড়িয়ে সংগঠনের ডাকে ছুটে এসেছেন।’


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ ইমরান খান বাদল, কে এম লিয়াকত হোসেন, মোঃ রিপন মিয়া, ডাঃ মোঃ আব্দুস সোবহান, মোঃ জাকির হোসেন মল্লিক, সাধারন সম্পাদক মোঃ আহসান উজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবু হানিফ, জামাল হোসেন, রিয়াজ উদ্দিন প্রমুখ।

সভার সভাপতি তার বক্তব্যে আগত সদস্য ও সন্মানিত অতিথিবৃন্দ এসোসিয়েশনের ডাকে সারা দিয়ে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান।


উল্লেখ্য, বৃহত্তর বরিশাল এসোসিয়েশন একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান।

শেয়ার করুন