১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৫২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


নতুন সংগঠন চিটাগং রাইজিং স্টারস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৫
নতুন সংগঠন চিটাগং রাইজিং স্টারস কেক কাটছেন এটর্নী মঈন চৌধুরী


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম সমিতির অচলাবস্থা এখানো কাটেনি। দুটো অংশ এখনো নিজেদের বৈধ বলে দাবি করছে এবং পাল্টাপাল্টি অনুষ্ঠান করে যাচ্ছে। এরই মধ্যে চট্টগ্রামবাসীকে নিয়ে আরেকটি নতুন সংগঠনের ঘোষণা দেয়া হয়েছে। সেই সংগঠনের নাম ঘোষণার পাশাপাশি কমিটিও ঘোষণা করা হয়েছে। নতুন সংগঠনের নাম দেয়া হয়েছে চিটাগং রাইজিং স্টারর্স। এই ঘোষণা দেয়া হয় গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে। বিপুল সংখ্যক চট্টগ্রামবাসীর উপস্থিতি এবং করতালির মাধ্যমে নতুন সংগঠনের আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। যার মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যারা চট্টগ্রাম সমিতির নেতৃত্বে দিয়েছিলেন।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক মীর কাদের রাসেল, সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসাইন। সদস্য সরওয়ার আলম, মোহাম্মদ এম বিল্লাহ, আব্দুল হালিম মিসবাহ, ইকবাল হোসেন ভুইয়া, মোহাম্মদ জে আবেদীন, মোহাম্মদ সুমান উদ্দীন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ হারুর অর রশীদ, মোহাম্মদ শাহানুর আলী, মোহাম্মদ জাবেদ হোসেন, রবিউল চৌধুরী, মোহাম্মদ এম মিয়া, মোহাম্মদ আজম, ইফতেখার আলম, নূর উদ্দীন, সৈয়দ সালাউদ্দিন, আব্দুল আজিজ ইমন ও মোহাম্মদ ইয়াসীন।

অনুষ্ঠানে বক্তারা নতুন সংগঠন করাকে স্বাগত জানান এবং নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা এই সংগঠনে হিংসা- বিদ্বেষ চাই না। বিভক্তি চাই না। অনৈক্য চাই না। আমরা সুন্দরভাবে সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে এগিয়ে যেতে চাই। সংগঠন করতে গেলে নানাবিধ মতামত থাকবে। সবার মতামতকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং সকলের মতামতের ভিত্তিতে সংগঠন পরিচালনা করতে হবে।

শেয়ার করুন