২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৪:৩১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ১০ মার্চ থেকে শুরু ১৮ দিনে ৬৩০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন মাসফিকুল আশ্রয়প্রার্থীদের কাজের অনুমতিতে কঠোর কড়াকড়ি ঝুলে গেল ট্রাম্পের ২ হাজার ডলারের ট্যারিফ ডিভিডেন্ড চেক পরিকল্পনা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বৃদ্ধি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার


নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী দোলাকে গ্রেফতার করেছে পুলিশ
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী দোলাকে গ্রেফতার করেছে পুলিশ


নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে (২৭) তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। দোলনা আক্তার দোলা উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকা সহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানা পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামি হিসাবে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুড়িগ্রাম সোপর্দ করা হবে।

শেয়ার করুন